মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর ও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে ছিল রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রংপুরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি নগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) ও কালীবাড়ি মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনসমাগম ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আরপিএমপি। পুরো কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।

আরপিএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা রংপুরে উপস্থিত থেকে সফরসংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন।

প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *