নাসির উদ্দিন
রাজশাহীর বাঘায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মো. লিটন মন্ডল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
গতকাল (১৯ অক্টোবর) সোমবার সন্ধ্যা আনুমানিক ৬:৪০ ঘটিকায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামস্থ শেখপাড়া মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন মন্ডল বাঘা থানার আলাইপুর গ্রামের আনসার আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত লিটন দীর্ঘদিন ধরে বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল। তার এই অপতৎপরতার কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছিল এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি চৌকস দল শেখপাড়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঘা থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বাঘা থানা এলাকাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হচ্ছে।”
এদিকে বাঘা থানা পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *