মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭,৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানতে পারা যায় যে, মাদক চালানের একটি বড় চালান নিয়ে এক মাদক কারবারি অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিশেষ কায়দায় রাখা ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী ও বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় ও আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা জানান, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
মাদকমুক্ত এলাকা গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *