লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন ববাসীর আয়োজনে ১৭ ই অক্টোবর ২০২৬ শনিবার বাদ মাগরিব নামাজ পর উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া সহকারি অধ্যাপক আব্দুল আলীম এর বাড়ির সামনে উঠানে রহেদুল ইসলামের সভাপতিত্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক আব্দুল আলীম এর আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির নেতা সাদিকুল ইসলামের সঞ্চালনায়

উক্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য বাদশা, উদয়পুর ইউনিয়ন বিএনপি’ কমিটির সদস্য গোলাম রহমান, বিএনপির নেতা রুহুল আমিন, ৩ নম্বর ওয়ার্ড কমিটি বিএনপির সদস্য ওয়াদুদ মন্ডল, তেলিহার গ্রামের তোফাজ্জল মন্ডল, পাইকপাড়া গ্রামের জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই।

পরিশেষে বক্তব্য রাখেন আগামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক ও উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক, বিএনপি’র দুর্দিনে নির্যাতিত নেতা,রাজপথে বীর সাহসী লড়াই সংগ্রামের লড়াকু বিএনপির সৈনিক, জনগণের সেবক, সৎ যোগ্য ও সুশিক্ষিতৎন্যায় নিষ্ঠাবান, গরিব দুঃখী মানুষের বন্ধু। জনাব আব্দুল আলীম।

তিনি আরো বলেন বিএনপির দল করতে গিয়ে ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। জেল হাজতে গিয়েছি তবুও দল থেকে সরিয়ে যায়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারি, তাহলে মাদক, জুয়া মুক্ত সমাজ ও ইউনিয়ন গড়াবো। জনসাধারণের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করব। অন্যায়কারীরা কখনোই আমার কাছে কোন প্রকার আশ্রয় ও প্রশ্রয় কোনদিনই পাবে না ।এবং সমাজে কোনো চোর বাটপার সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী থাকবে না। ওইসব অঙ্গীকারের কথা ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় উল্লেখিত উদয়পুর ইউনিয়নের বিভিন্ন
ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী, এলাকার উন্নয়নের ব্যক্তিবর্গ, জনসাধারণ অত্র মভবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *