মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গোপালগঞ্জের সংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে এ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা ছাত্রদলের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম তৌফিকুল ইসলাম ও রিয়াজউদ্দিন লিপ্টন। এ ছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহান আল ইমাম ও সদস্যসচিব সাজিদুর রহমান।
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলার সংসদ সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান। তাঁরা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদল গোপালগঞ্জ জেলা ছাত্রদলের ২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। কমিটি অনুমোদনের পর জেলা ছাত্রদলের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
