মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারায় শাহরিয়ার নাফিস নিশান (১৯) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বসতবাড়ির নিকটবর্তী বারনই নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহরিয়ার নাফিস নিশান বাগমারা গ্রামের পূর্বপাড়ার স্থানীয় ইলেকট্রনিক্স মেকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নিশানদের বাড়ির পাশে বারনই নদীর ধারে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে বিকেলে পুলিশ নদীর পাড় থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *