মোঃ নাসিরউদ্দিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি

অদ্য ২০ সেপ্টেম্বর রবিবার রাজশাহীর মোহনপুরে বরইকুঁড়ি আনসার ও ভিডিপি ক্লাবে মো: রাকিবুল হাসান পিভিএমএস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহনপুর এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়। আনসার -ভিডিপির মাদক বিরোধী এই সমাবেশে বরইকুড়ি গ্রামের প্রায় ২০০ লোক উপস্থিত ছিলো। সমাবেশে বক্তারা মাদকের কুফল ও মাদক প্রতিরোধে করনীয় সম্পর্কে আলোচনা করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে বলেন মাদক বিরোধী ও মাদকের বিস্তার রোধে আনসার ও ভিডিপি সদস্যদের করনীয় সম্পর্কে আলোচনা করেন। সমাবেশে শেষে মোহনপুরের প্রধান প্রধান সড়কে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও লিফলেট বিতরণ করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা।
এ সময় মোনপুর এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা আনসার-ভিডিপি সদস্যদের মাদকের বিরুদ্ধে এ জনসচেতনতা মূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *