লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে ১৯ সেপ্টেম্বর (২০২৬ ) শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা ডাকবাংলো চত্বরে “নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্য সামনে রেখে কালাই পৌরসভা কর্তৃক চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা এবং ফগার মেশিন দ্বারা মশা নিধনের অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ফয়সাল আহমেদ,কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মৌওদুদ আলম সরকার, পৌর বিএনপি আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, জয়পুরহাট জেলা বিএনপি অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা রেজাউল ইসলাম, বিএনপি নেতা আমিনুর রহমান, বিএনপি নেতা বাদেশ আলী মাস্টার ও পৌরসভা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র অভিযানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *