আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবনের অভিযোগে সিরাজুল ইসলাম পিতা আ খালেক,চারুয়াপাড়া এবং রাখিবুল হাসান পিতা স্বপন মিয়া গ্রাম জাংগালিয়া পাড়া নামে
দুই যুবককে পৃথক মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুজনের মধ্যে একজনকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অপরজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদকাসক্ত দুই যুবকের বিষয়ে তাদের অভিভাবকরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই-বাছাই করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *