মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের কার্যালয় খুব শীগ্রই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামাল স্টেডিয়ামের তৃতীয় তলায় স্থাপিত এ কার্যালয়টি সংগঠনের সভাপতি হিসেবে শৈলেন্দ্রনাথ মজুমদারের পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা, সাংগঠনিক কার্যক্রম এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী করতে এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় রয়েছে। নতুন এ কার্যালয়ের মাধ্যমে সাংবাদিকদের বিভিন্ন পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, শৈলেন্দ্রনাথ মজুমদার গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *