রবিউল ইসলাম
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীউপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ ভারতীয় মদের বোতল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায়,শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান সময় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪৬ হাজার টাকা।
ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্তে মাদক,চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
