মোঃ শিহাব উদ্দিন 
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপালগঞ্জ পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল ছিলেন আয়োজক।

কনসার্টে সংগীতশিল্পী নোবেল গান পরিবেশনের আগে উপস্থিত কয়েকজন দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন। এ ঘটনায় ওই রাতেই আয়োজক পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পরে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *