লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ৮ই সেপ্টেম্বর (২০২৬) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের সামনে থেকে “মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বিশাল একটি র্যালি বের হয়ে সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার ( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুল আলম এর সভাপতিত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। তিনি সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্যে বলেন প্রত্যেকটি মানুষের স্বাক্ষর জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। এছাড়াও বলেন যারা লেখতে জানেনা এবং পড়তে পারে না তাদেরকে শিখানোর দায়িত্ব আমাদেরই। শিক্ষার কোন বয়স নেই,শিখতে কোন লজ্জা নেই। শিক্ষা ছাড়া উন্নয়ন করা সম্ভব নয়। কালাই উপজেলাকে শিক্ষা ও সাক্ষরতার দিক দিয়ে বাংলাদেশে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার কথা ব্যক্ত করে তিনি প্রধান অতিথির বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন কালাই থানা বিএনপি আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির ও কালাই থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌওদুদ আলম সরকার। এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার আলামিন,উপজেলা মাধ্যমিক অফিসার (ভারপ্রাপ্ত) মনসুর রহমান, কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল আজিজার রহমান, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ আরো অনেক। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
