মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওহাটা পৌর বাজারে মেসার্স হক এন্ড সন্স-এর উদ্যোগে সরকার অনুমোদিত বিসিআইসি রাসায়নিক সার ডিলারের মাধ্যমে সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক।
এ সময় রফিকুল ইসলাম রফিক বলেন, “কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে হবে। কোনো কৃষক যেন সার পাওয়া থেকে বঞ্চিত না হন। বর্তমানে সারের কোনো ঘাটতি নেই; সরকার কৃষকদের জন্য প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, কেউ যাতে সার নিয়ে সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। পাশাপাশি তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
অনুষ্ঠানে মেসার্স হক এন্ড সন্সের স্বত্বাধিকারী আলহাজ মোঃ আব্দুল হকসহ স্থানীয় নেতাকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
স্থান: নওহাটা পৌর বাজার, পবা, রাজশাহী।
