লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১শে আগস্ট ২০২৬ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ ২০২৬ উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। উদ্বোধনের পর তিনি জাতীয় কবি নজরুল ইসলামের জীবন বৃত্তান্ত সংক্ষিপ্তভাবে তুলে ধরে বক্তব্য রাখেন। এর পর অত্র উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জনাব ফয়সাল আহমদ এর সভাপতিত্বে জাতীয় কবি নজরুল ইসলামের বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে তাৎপর্যয় তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সিএ এসএম শওকতের সঞ্চালনায় উক্তা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক অফিসার ( ভারপ্রাপ্ত) মনসুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোরশেদা আক্তার বানু, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ও বাংলা বিভাগের প্রভাষক ফারুক হোসেন। আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
