মোঃ শিহাব উদ্দিন
বিশেষ প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ২ নম্বর চুনখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শেখ আরিফুল ইসলাম। তিনি ২ নম্বর চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
সম্প্রতি এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় শেখ আরিফুল ইসলাম নিজের প্রার্থিতার কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সৌদি আরবের হাইল শহরে ব্যবসা করছেন। জন্মভূমির মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শেখ আরিফুল ইসলাম শাসন গ্রামের সাবেক গ্রাম সরকার মরহুম আছাদ শেখের ছোট ছেলে। তিনি ২ নম্বর চুনখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বাদশা মিয়া (বাসু)-এর ভ্রাতুষ্পুত্র।
চেয়ারম্যান নির্বাচিত হলে মাদকমুক্ত ইউনিয়ন গঠন, ইউনিয়ন পরিষদের বরাদ্দের অর্থ ও মালামাল ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের সালিশি ব্যবস্থায় নিরপেক্ষ সামাজিক বিচার নিশ্চিত করা এবং সামাজিক বিরোধ ও দলাদলি কমিয়ে ‘এক ইউনিয়ন, এক সমাজ’ নীতি বাস্তবায়নের কথা জানিয়েছেন শেখ আরিফুল ইসলাম। এ জন্য দল-মত, ধর্ম-বর্ণ ও গোত্র-বংশের ঊর্ধ্বে উঠে যোগ্য ব্যক্তিদের নিয়ে সমাজ পরিচালনা কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
শেখ আরিফুল ইসলাম বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পরামর্শ নিয়ে কাজ করবেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দের অর্থের বাইরে প্রয়োজন হলে ব্যক্তিগত অর্থ দিয়েও গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি চুনখোলা ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *