মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মথুরাপুর গ্রামে পৌরসভা ভবনের পশ্চিম পাশে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ রবিবার এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগমারা, রাজশাহী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালীন ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। পরবর্তীতে ঘটনাস্থলেই মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু (এক্সেভেটর) মেশিনটি অকার্যকর করে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষার্থে, কৃষিজমির টপসয়েল বা অবৈধভাবে মাটি কাটা এবং পরিবেশের মারাত্মক ক্ষতি রোধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
