রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মশিউর রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

দেশের ৫৫ বছরের উন্নয়ন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন মেয়র প্রার্থী মশিউর রহমান। স্ট্যাটাসে তিনি সমাজের গরিব, অসহায় ও দরিদ্র মানুষের বর্তমান জীবনযাত্রার চিত্র তুলে ধরে প্রশ্ন তুলেছেন-এত উন্নয়নের পরও কেন মানুষের একটি বড় অংশ এখনো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত।

ফেসবুকে প্রকাশিত ওই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন- বিভিন্ন গ্রামের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের বাস্তব চিত্র যখন স্বচক্ষে অবলোকন করি, তখনই আসল উপলব্ধি ভিতরে জাগ্রত হয়। কত মানুষ অসহায় জীবনযাপন করছে, কত মানুষ অসুস্থ, কত মানুষের থাকার ছাদ টুকু নেই। তখন মনে হয় স্বাধীনতার ৫৫ বছরে এদেশে কি কোন রাজনৈতিক নেতা, কোন মন্ত্রী-এমপি, কোন উপজেলা চেয়ারম্যান, কোন পৌরসভার মেয়র, কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বার কখনোই কি ছিল না? যদি বাস্তবে থাকতো তাহলে এই অসহায় মানুষগুলোর খবর কি তারা কখনো রাখেননি? প্রতিবছর পাঁচ থেকে দশ জন মানুষের যদি তারা উপকার করত, তাহলে এই অসহায় মলিন মুখগুলো আজ আর আমাদের চোখের সামনে ভেসে বেড়াতনা। এখন পর্যন্ত অনেক মানুষ আমাকে উপদেশ বা পরামর্শ দিয়েছে খরচ যেন না করি। কিন্তু আমার বারবার মনে হয়েছে আমি আমার চোখের সামনে এই অসহায় জীর্ণ- ছিন্ন মানুষগুলোকে দেখে চুপ থাকতে পারবো কি? আমার বিবেক আমাকে জাগ্রত করেছে আমাকে তাড়া দিয়েছে তাদের জন্য কিছু করার, জানিনা আমি কতটুকু করতে পেরেছি বা পারবো। তবে চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই অসহায় মানুষদেরকে রেখে একা একা ঈদে আনন্দ করতে পারছি না। তাই একটু দেরি করে দেবীগঞ্জ বাসীদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমরা যদি ঈদুল আযহা থেকে শিক্ষা নিতাম, কিভাবে ত্যাগ স্বীকার করতে হয়, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ভুল ত্রুটি মার্জনীয়। পুনরায় ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক।

ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে যোগাযোগ করা হলে মশিউর রহমান জানান, স্ট্যাটাসটি তিনিই ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি বলেন, “বর্তমান সময়ে গরিব ও অসহায় মানুষের দুর্দশার কথা শুনে আমার খুব কষ্ট লাগে। তাই ব্যক্তিগত অনুভূতি থেকেই আমি এই স্ট্যাটাসটি ফেসবুকে লিখেছি।

মোঃ মশিউর রহমান দেবীগঞ্জ পৌর শহরের পূর্বে বাজার পাড়া, বর্তমান সবুজ পাড়া ৪ নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে। মশিউর রহমান পেশায় একজন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ও সমাজসেবক। আসন্ন আগামী দেবীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হতে যাচ্ছেন তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *