বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

বাংলার আকাশ আজও রক্তাক্ত কান্নায় ভারী।
শিশু ধর্ষিত, ধর্ষণের পর হত্যা মায়ের শূন্য বুক, জাতির ভাঙা স্বপ্ন আর সভ্যতার মুখে কলংকিত কাল আঁচড় লজ্জাহীন জাতি হিসেবে আজ বাংলাদেশ বিশ্বের কাছে এক ঘৃণ্য জাতি হিসেবে পরিগণিত হয়েছে।
দেশব্যাপী অব্যাহত শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টা ৩০ মিনিটে নেত্রকোনা শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের আয়োজিত
“৩০ দিনে ৩২ ধর্ষণ! ছি : মানুষ”এই প্রতিবাদী শ্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
উক্ত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী অধিকারকর্মী এবং শিশু-কিশোররা।
নেত্রকোনা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গবেষক আলী আইয়ুব, শিক্ষিকা তমা রায়, কবি ও সাংবাদিক সৈয়দ সময়, সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক পল্লব চক্রবর্তী, কমরেড পলক দে, কামাল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন,
“আমরা ধর্ষকের দেশ দেখতে চাই না।
যে দেশে ৩০ দিনে ৩২টি ধর্ষণের ঘটনা ঘটে, সে দেশের মানুষ ও নাগরিক পরিচয় দিতে আজ লজ্জা লাগে। শিশুদের নিরাপত্তাহীনতা আজ রাষ্ট্র ও সমাজের ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি ফুটে উঠেছে।”
তারা আরও বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় এবং অপরাধীদের রাজনৈতিক কিংবা প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ের বরাতে হয়তো ধর্ষণের মতো জঘন্য অপরাধিদের আসকারা পাওয়ার কারন বলে মনে করছে আজ বিজ্ঞ মহলে। মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষকদের দ্রুত গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন এবং প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।
সমাবেশে শিশুদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড
“আমার শৈশব নিরাপদ চাই”,
“ধর্ষকের বিচার চাই”,
“মানুষ হোন, পশু নয়”
এসব স্লোগানে পুরো এলাকা ভারী হয়ে ওঠে প্রতিবাদী ভাষায়।
বক্তারা আরও বলেন, ধর্ষণ কেবল একটি ফৌজদারি অপরাধ নয়; এটি সভ্যতা, মানবতা ও নৈতিকতার বিরুদ্ধে এক চরম হুমকি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্র সবাইকে সম্মিলিতভাবে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করা হয়। সেখানে উচ্চারিত হয় একটাই শপথ,
“বাংলার মাটিতে আর কোনো রামিসা কাঁদবে না,
কোনো শিশুর স্বপ্ন ধর্ষিত হবে না।”
নেত্রকোনার এই প্রতিবাদ যেন কেবল একটি জেলার আওয়াজ নয়; এটি আজ সমগ্র দেশের,সমগ্ৰ জাতির মানবতার বিবেকের আর্তচিৎকার।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *