লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের আয়োজনে ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার শ্রী দুলাল মালির সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্ম উৎসব শ্রী শ্রী রাধা গোবিন্দের নীলা কীর্তন (হরিবাসর) অনুষ্ঠান চলছে। কীর্তন পরিবেশনায় শিল্পী হিসাবে উপস্থিত আছেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে শিল্পী শ্রী মনোরঞ্জন গোস্বামী, বগুড়া জেলার কাহালু উপজেলা সদরে শ্রীমতি ববিতা রানী, নওগাঁ জেলার মান্দা উপজেলা সদরে শ্রী খোকন সরকার ও ফরিদপুর জেলা সদরে শ্রী কৃষ্ণা দাশী।২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার বিকালে পরিদর্শন করতে যান, জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাথে ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান। কালাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইফতাদুল হক সহ উপজেলা ও পৌর বিএনপি নেত্রবৃন্দ। উক্ত হরিবাসর অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তির শৃঙ্খলার মধ্যে দিয়ে উদযাপন করার লক্ষ্যে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান ও কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও তাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতা করছেন। শ্রীশ্রী রাধা গোবিন্দের নীলা কীর্তন (হরিবাসর) অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হিন্দু ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছেন।
