শুধু তুমি
———————
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
——————————————-

কোন এক বিকেলে পড়লাম বেরিয়ে
হাজারো উদ্ভট কোলাহল ছাড়িয়ে।
মোহিত আমি অপূর্ব পাহাড় দর্শনে
অপলক আনন্দ খুজে পাই আমার মনে,
পরম সৌভাগ্যবান আমি এ আসনে,
হারিয়ে যাই পাহাড়েরই মাঝে পরম আকর্ষণে।
লাখো বৃক্ষের চমৎকার সমাহারে
অগনিত পাখির সুমধুর সুরে
মুখরিত যেন সবকিছু সুন্দর এ ভূধরে।
দেখি ঝর্ণার পরম ধরন যেন অতি মোহনীয়
তোমার চোখ ঝুমকোলতা এর চেয়েও পরম মাধুর্যময়।
যখন দেখি অপরুপ তোমার মিস্টি হাসি
পরম সৌন্দর্য যেন পাই অবিনাশী ,
প্রিয়দর্শিনী ফুলের চেয়েও সুন্দর তোমার হাসি অনেক বেশী !

যদি হেটে যেতাম তোমাকে নিয়ে
অপরুপ বাসরলতা ফুলের নীচ দিয়ে
ধন্য হতাম আমি চিরদিনে এ আলয়ে !

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *