মোঃ ইমরুল আহসান

গেলো কিছু দিন আগে চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুক-না ফেরার দেশে চলে গেলেন, এরই মধ্যে তার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ১৭ জুলাই। নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। এদিকে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বারিধারা, বনানী, ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত জাতীয় সংসদের এ আসনটিতে নির্বাচন করতে ইতোমধ্যেই দেড় ডজন সম্ভাব্য প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছেন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে ইতোমধ্যেই যারা দৌড়ঝাঁপ শুরু করেছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দুই সহ-সভাপতি ওয়াকিল উদ্দিন আহমেদ ও কাদের খান, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি জসিম উদ্দিন, সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, চিত্রনায়ক আলমগীর, ফেরদৌস ও প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে তৃণমূল বিএনপির চেয়ারম্যান অন্তরা হুদা, সাবেক এমপি এইচ বি এম ইকবাল, দেশের সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান, এই আসন থেকে ২০১৪ সালে নির্বাচিত এমপি ন্যাশনালিস্ট পার্টির চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *