ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয়ে গুলি, ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে। এই ঘটনায় স্বতন্ত্রপ্রার্থীর অন্তত ১৫ কর্মী আহত হয়েছে। এদের মাঝে ৮ জন গুলিবিদ্ধ বলে জানিয়োছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যার পর উপজেলার তারাকান্দা বাজারের থানার সামনে এই ঘটনা ঘটে। সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান সরকার বকুল মাষ্টারের ঘোড়ার কেন্দ্রের সামনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মিছিল নিয়ে হামলা, ককটেল বিস্ফোরণ, ও গুলির ঘটনা ঘটায়। এবং কেন্দ্রের সামনে ৪টি মটর সাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় বাস স্ট্যান্ড থেকে থানার সামনে পুরো রাস্তায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় নৌকার লোকজন এবং মধুপুর নামক স্থানে ঘোড়ার সমর্থকরা অবস্থান করে ময়মনসিংহ – তারাকান্দা সড়ক অগ্নিকাণ্ড সংযোগ করে অবরোধ করে রাখে। ঘটনার পর থেকে ময়মনসিংহ-শেরপুর এবং ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে অন্তত ১০ থেকে ১২ কিলোমিটার যানজট লেগে আছে। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করাতে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত এবং পুলিশ কর্মকর্তারা অবস্থান করছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, তারাকান্দায় গুলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গুলিবিদ্ধ ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হামলার পর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *