শামীম তালুকদার
নেত্রকোণা
নেত্রকোণায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তামাক নয়, খাদ্য ফলান”–এ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল – কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।
উক্ত সভায় -বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, অতিরিক্ত সিভিল সার্জন ডা: অভিজিত লোহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম প্রমুখ।
এ সময় বক্তারা তামাকমুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
