সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ
‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ এই স্লোগান কে সামনে রেখে বিশ্বদুগ্ধ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের জেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ১ জুন ২০২৩ তারিখ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান জেলা প্রশাসক ময়মনসিংহ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম পুলিশ সুপার ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম,সিভিল সার্জন ময়মনসিংহ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ সুমারী খাতুন জেলা প্রানীসম্পদ কর্মকর্তা,জেলা প্রানীসম্পদ দপ্তর, ময়মনসিংহ। সহযোগিতায় ছিলেন প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রানীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ ।বাস্তবায়নে ছিলেন জেলা প্রানীসম্পদ দপ্তর ময়মনসিংহ।
