রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ীতে রাষ্ট্রপতি শাহাব উদ্দিন চপ্পুর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও শহর বিএনপি।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে জেলা বিএনপি’র সহ-সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীনের নেতৃত্বে শহরের আড়াইআনী বাজার থেকে মিছিলটি শুরু হয়। ওই মিছিলে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড-খন্ড মিছিল এসে যোগ দেয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা রাষ্ট্রপতির পদত্যাগ দাবী করেন।

এসময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, আলী আশরাফ ভুইয়া, আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বিএসসি, আব্দুল্লাহ আল সানী, আবু রায়হান, ছামেদুল ইসলাম মুন্সীসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন‍্যান‍্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীরা অংশ নেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *