হিজলা প্রতিনিধি
১৯ই অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬:৩০মিনিটে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া দালাল বাড়ি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি জেলে ট্রলার ও যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়। আহত মাহাতাব সিকদার এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমরা একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে নদীতে হঠাৎ একটি জেলে ট্রলার তাদের বহনকারী ট্রলারের মুখোমুখি চলে আসে, সন্ধা হয়ে যাওয়ায় মাঝি হয়তো খেয়াল করতে পারেনি। স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন নদীতে অবৈধ ভাবে ইলিশ মাছ শিকার করেন জেলেরা, যখন উপজেলা মৎস্য সংরক্ষণ অভিযানের কর্মকর্তারা স্পিড বোট নিয়ে তাদের তাড়া দেয় তখন তারা প্রশাসনের হাত থেকে বাঁচতে এলোপাতাড়ি ট্রলার চালায়। দুর্ঘটনার সময়ও এমন কিছু ঘটতে পারে বলে ধারণা করছেন অনেকে। নিহত রহমান সরদার একজন বিএনপি নেতা ছিলেন। অন্যান্য আহতরা হলেন বিএনপি নেতা মাহাতাব সিকদার, বোরহান, আমিনুল মুন্সি। এবিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব এর নিকট জানতে চাইলে তিনি বলেন সন্ধা ৬ টার সময়ে আমাদের কোনো বোট ওই এলাকায় ছিলো না তাই আমরা বিষয়টি অবগত না। এবিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহাঙ্গীর হোসেন এর নিকট জানতে চাইলে বলেন আমি এবং এসিল্যান্ড আজ নদীতে যাইনি, আমাদের রাতে যাওয়ার কথা রয়েছে। তবে জানতে পেরেছি ২ টি ট্রলার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *