লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উৎসব। ৯ই অক্টোবর ২০২৪ বুধবার থেকে দুর্গোৎসব শুরু হবে। ৫ দিন ব্যাপি দুর্গোৎসব পালিত হবে, উক্ত কয়েকদিনই সনাতন ধর্মালম্বী (হিন্দু) সম্প্রদায়ের সকল বয়সী নারী-পুরুষ পূজামন্ডবে গিয়ে তারা আনন্দ উৎসবে নাচ-গানে মেতে উঠবেন এবং পাশাপাশি দূর্গতি আপদ-বিপদ থেকে মুক্তি লক্ষে দেবীদূর্গার কৃপা লাভের আশায় দেবীদূর্গার কাছে মনের আশা, বাসনার বিষয়ে প্রার্থনা করবেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান ও কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেনের কাছে পুজা উদযাপনের বিষয়ে নিরাপত্তার কথা জানতে চাইলে তাঁরা বলেন এ ব্যাপারে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিটি পুজামন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে, যাতে সনাতন ধর্মালম্বী (হিন্দু) সম্প্রদায়ের লোকজন সুন্দর পরিবেশে ও সুষ্ঠুভাবে পুজা উদযাপন করতে পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার লক্ষে আইনশৃংখলা বাহিনী নিয়মিত পূজা মন্ডবে টহল দিচ্ছেন, পূজা শুরু হলে প্রত্যেকটি পুজা মন্ডবে আনসার ও ভিডিপি, গ্রামপুলিশ এবং আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হবে । কেউ বিশৃংখলা করার চেষ্টা করলে। খবর দিয়ে সহযোগীতা করার কথা বলেন। পূজা মন্ডবের বর্ণনা, পৌরসভায় ২টি, আহম্মেদাবাদ ইউনিয়নে ৪টি, মাত্রাই ইউনিয়নে ৬টি, উদয়পুর ইউনিয়নে ৪টি, পুনট ইউনিয়নে ৬টি ও জিন্দারপুর ইউনিয়নে ২টি সহ সর্বমোট ২৪ টি মন্ডবে পূজা উদ্যাপিত হবে। ১৩ ই অক্টোবর শনিবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দূর্গাপূজা উৎসবের সমাপ্তি ঘটবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *