মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়
ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে অদ্য শনিবার ৫ অক্টোব ২০২৪ ইং শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউ,এন,ও মো:শাকিল আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন,একটি আর্দশ ও শিক্ষিত জাতী গঠনে সব চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষকেরা। পাশা পাশি বাবা মায়ের ভূমিকাও রয়েছে। আর সরকার তার সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ সফল হোক।
সকল শিক্ষকদের প্রতি রইলো সহশ্রদ্ধসালাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:শাহাদাত হোসেন, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখছেদুর রহমান,কিল্লা বোকাইনগর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক,গৌরীপুর সরকারি কলেজের প্রভাষক শিপন আহমেদ, উপজেলা স্কাউটস সম্পাদক মো: সাইফুল ইসলাম,নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল হক,শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আম্বিয়া আক্তার মমতা প্রমুখ।

অপরদিকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: জাকির হোসেন।

প্রোগ্রাম সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সুজন দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নয়ন কুমার দাস, সহ-সভাপতি রোকেয়া ইজদানী,মো: মহসনি মিয়া,মো:মাহাবুবুল হক জুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুকুল ইসলাম,মো: রাজিব আহম্মেদ,মো: ফরিদ মিয়া, উজ্জল রবিদাস,স্মৃতি রানী রায়,সহসাংগঠনিক সম্পাদক শারমীন সুলতানা, মর্জিনা আক্তার,মহিলা বিষয়ক সম্পাদক মোছা: খায়রুন্নাহারসহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আক্তার রোমা,সহ আইন বিষয়ক সম্পাদক আসমা আক্তার,শিক্ষা ও সাহিত্য সম্পাদক আজহারুল ইসলাম,সংস্কৃতি ও বিনোদন সম্পাদক চামলেী রাণী বর্মণ,সহ সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মো: আজিম উদ্দিন, সহ. মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মো: আল আমিন,সহ কাব স্কাউট সম্পাদক রওশন জামিন,কার্যকরী সদস্য ইসরাত জাহান লাকি, রেজিয়া সুলতানা,আসমা আক্তার প্রমুখ।

রেলি ও আলোচনা শেষে কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন অর্থ সম্পাদক মো: রফিকুল ইসলাম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *