স্থানীয় প্রতিনিধি
আজ (৩০ মে ২০২৩- মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সকাল ১০.৩০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর নেতৃত্বে একটি শোভাযাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ মিনার চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবটি উদযাপন করা হয়।
