মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা পল্লী স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব রত ফার্মাসিস্ট মল্লিকা আক্তার রোগীদের সাথে অশ্লীল আচরণ করে।এলাকাবাসী সূএে জানা যায় সরকারি বরাদ্দকৃত ঔষধ গরীব ও অসহায় রোগীদের না দিয়ে তার কিছু বিশ্বস্ত লোক দ্বারা দোকানে বিক্রয় করে এবং উক্ত হাসপাতালে ইউনিয়ন পরিষদের রিলিফের মাল সংরক্ষণপূর্বক বিতরণ করায় রোগীদের চিকিৎসা সেবার ব্যাহত হচ্ছে এ বিষয়ে এলাকার লোক প্রতিবাদ করলে সে একই এলাকার হওয়ায় অকথ্য গালিগালাজ সহ মিথ্যা মামলায় ফেলানোর হুমকি দেয় ইতিপূর্বে ওই হাসপাতালের কিছু দামি গাছ কর্তন পূর্বক বিক্রয় করিলে এলাকাবাসী তার বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট অভিযোগ করে সুবিচার পায়নি। এই ফার্মাসিস্ট এমন কোন অপকর্ম নাই সে করে না এই সরকারি হাসপাতাল তার বাসস্থান ধান পল ও খড়ির রাখার গুদামঘরে পরিনত করেছে।
এলাকার ভুক্তভোগী জনসাধারণের দাবি এই ফার্মাসিস্ট মল্লিকার বদলি করা সহ তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *