ইমরুল আহসান
মাগুরা রোমানী মাঠে জাসদের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। আজ ২৭ মে ২০২৩ শনিবার বিকাল ৪টায়, জাসদ মাগুরা জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা অহিদুল হক ফনির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদের কার্যকারী সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. রবিউল আলম, জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম। সভা পরিচলনা করেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী।
