লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে ৩১শে জুলাই ২০২৪ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে জাতীয় মৎস্য সপ্তাহ’র শুভ উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়াম্যান মিনফুজুর রহমান মিলন। উদ্বোধণের পর অত্র উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) জনাব ইফতেকার রহমানের সভাপতিত্বে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন তৌহিদা মোহতামিম। উক্ত উপজেলা সহকারী মৎস্য অফিসার আনোয়ার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আলবারী, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফয়সল নাহিদ পবিত্র, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী,মৎস্য চাষী সুজাউল ইসলাম, আব্দুল হামিদ ও সাজেদুর রহমান স্বপন। এসময় উপজেলা মৎস্য অফিস কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৫ ইউনিয়ন ও পৌর এলাকার মৎস্য চাষী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল মৎস্য চাষী কে ক্রেস্ট দেওয়া হয়। তারপর উপজেলা মৎস্য অফিসের সামনে থেকে বর্ণাঢ়্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের শেষে উপজেলা ভূমি অফিস সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। আগামী ৫ই আগস্ট সোমবার পর্যন্ত কর্মসূচী অনুযায়ী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *