ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৪ তম জন্মবার্ষিকী উদযাপন ও স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৪ পালন উপলক্ষ্যে “প্রস্তুতিমূলক সভা” অনুষ্ঠিত হয়।

(৩০ জুলাই) মঙ্গলবার ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ সাইফুল ইসলাম টিপু মল্লিক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ ঈশিতা আক্তার সহকারী কমিশনার (ভূমি),
হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি মোঃ আবুল খায়ের, মোঃ সাজেদুল ইসলাম ঈশা, ভাইস চেয়ারম্যান, মোঃ ওয়াশিকুর রহমান,আই,সি,টি কর্মকর্তা, মোঃ রাকিব হাসান, প্রকৌশলী কর্মকর্তা,
মোছাঃ ফরিদা ইয়াসমিন, উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ জামিরুল রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন খাতুন, সালেহা ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা আলী, মোঃ নাজমুল হুদা তুষার, চেয়ারম্যান ১ ভায়না ইউনিয়ন, মোঃ জাহিদুল ইসলাম বাবু মিয়া, চেয়ারম্যান ২ নং জোড়াদহ ইউনিয়ন, মোঃ শরাফতদৌলা ঝন্টু, চেয়ারম্যান ৫ নং কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদ।
এসময় আরও উপস্থিত ছিলেন,
মোঃ জাভেদ হাসান আক্তার, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু শাখা, আব্দুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক ও মোঃ রবিউল ইসলাম, নির্বাহী সদস্য,বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু শাখা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *