স্থানীয় প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের আলীপুরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জানাজায় অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ বিভিন্ন স্তরের নেতারা।
