স্থানীয় প্রতিনিধি
লোহাগড়া মধুমতী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাপ্ত তথ্যে জানা যায়,১৬ জুলাই মঙ্গলবার নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়ন এর ঘাঘা এলাকায় মধুমতী নদীতে স্থানীয় লোকজন অজ্ঞাত মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনা স্থানে বড়দিয়া ফাড়ির নৌ- পুলিশ নদী থেকে অজ্ঞাত মরদেহটি রাত সাড়ে ৮ টার দিকে উদ্ধার করে। মরদেহটির পরিচয় এখনো সনাক্ত করা হয়নী।
