মোঃ সুমন মিয়া

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় চুরির ঘটনা বেরে গেছে বলে খবর পাওয়া গেছে।এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।এরই মধ্যে গত সোমবার রাত ৩ টার দিকে উপজেলা পরিষদ এ চুরির ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদ এর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও মহিলা বিষয়ক অফিসের জানালার গ্রীল ও নির্বাচন অফিসের গেটের তালা কেটে অফিসে ঢুকে প্রায় ৯ লক্ষ্য টাকার চুরি হওয়ার ঘটনা ঘটেছে।উপজেলা পরিষদ অফিসের চুরির ঘটনায় আতংকিত হয়ে পরেছেন সাধারণ মানুষ। উপজলা পরিষদ এর সূএে জানা যায় সোমবার রাত ৩ টার দিকে সিরাজদিখান উপজেলা পরিষদে সরকারী অফিস উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ৬ লক্ষ্য টাকা, মহিলা বিষয়ক অফিস থেকে আনুমানিক ১ লক্ষ্য ৭০ হাজার ৯,৫০ টাকা ও নির্বাচন অফিস থেকে ১ লক্ষ্য ১৭ হাজার টাকা চুরি হয়।উপজোলা পরিষদ এর চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা বলেন উপজেলা পরিষদ একটি নিরাপদ স্থান এখান থেকে উপজেলা পরিচালনা করা হয়।এটি নিরাপদ রাখা জরুরি।আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত (ওসি)মুজাহিদুল ইসলাম বলেন চুরির ভিডিও ও ফুটেজ পেয়েছি।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *