মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি,

বাংলাদেশ কলেজ বিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১১দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারক লিপী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।২৫ মে বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান সহ ১১দফা দাবী আদায়ের লক্ষে গাইবান্ধার প্রাণ কেন্দ্র গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।(বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ নেয়ামুল আহসান পামেল এর সভাপতিত্বে ও নীহার রঞ্জন রায় সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ শফিউল ইসলাম, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সাজেদুল হক, জেলা কমিটির সদস্য মোঃ ময়নুল কবির মন্ডল, জেলা কমিটির সদস্য মোঃ তোফাজ্জাল হাসান, সদস্য মোঃ মাহফুজার রহমান স্বপ্ন প্রমূখ।অনুষ্ঠানে জেলার কমিটির নেতৃৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করে ১১ দফা দাবী বাস্তবায়নের জোড় দাবী জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *