মোঃ রফিকুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত এলাকা গুলোতে বানভাসিদের মাঝে ত্রান সামগ্রী ও ঔষধ বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ জহির উদ্দিন ব্যাপারী।
ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি, তিলাই, পাইকের ছড়া, বঙ্গ সোনাহাট, বলদিয়া, আন্ধারীঝাড় ও চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বন্যা কবলিত এলাকার বন্যার পানিতে প্লাবিত হয়ে চরম দুর্ভোগে থাকা পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়। বন্যা কবলিত পরিবার গুলো নানাবিধ সমস্যা জর্জরিত। বন্যার পানিতে যাতায়াত সমস্যা থেকে শুরু করে খাদ্য, বিশুদ্ধ পানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের নিদারুণ সংকটে জীবন কাটাচ্ছে বানভাসিরা।
ভূরুঙ্গামারী উপজেলার বানভাসি পরিবার গুলোর জন্য সরকারি সাহায্য সহায়তা প্রয়োজন এর তুলনায় অনেক কম হওয়ায় অসংখ্য পরিবার মানবেতর জীবন যাপন করছে।
রবিবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় ২০০ টি অসহায় পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী ও ঔষধ বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য জহির উদ্দিন ব্যাপারী। তার নিজ অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার বানভাসি পরিবার গুলোর মাঝে ত্রান সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলেন, চাউল, সেমাই, সয়াবিন তেল, মুড়ি, চিরা, মুশুর ডাল, চিনি স্যালাইনসহ প্রাথমিক ভাবে চিকিৎসার জন্য ওষুধ। ত্রান সামগ্রী ও ঔষধ বিতরণ কালে জনাব জহির উদ্দিন ব্যাপারী বলেন, জেলা পরিষদের বরাদ্দ পেতে বিলম্ব হওয়ায় আমার উপজেলার বন্যা কবলিত বানভাসি অসহায় পরিবার গুলোর কষ্টের চিন্তা করে নিজস্ব অর্থায়নে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ঔষধ বিতরণ করেছি। সামনের দিন গুলোতে এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবো।
বানভাসি অসহায় পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, তার সহধর্মিণী মোছাঃ মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম বলেন, এভাবেই এলাকার বিভিন্ন সমস্যায় আমি জনগণের পাশে দাঁড়াতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য জনাব মোঃ জহির উদ্দিন ব্যাপারী ও তার সহধর্মিনী মোছাঃ মনোয়ারা বেগম, মোঃ গাজিউর রহমান, সভাপতি -বাংলাদেশ আওয়ামী লীগ পাইকের ছড়া ইউনিয়ন শাখা, পাইকের ছড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামসুল হক, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম হ্যাপী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
