স্থানীয় প্রতিনিধি
সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা পা‌লিত হ‌য়েছে।
সোমবার সকাল থেকে নানা কর্মসূ‌চি‌তে রথযাত্রা পা‌লিত হয়।
সকাল সাতটার দিকে ‌ শহরের গোয়ালচামট এলাকার শ্রীধাম শ্রীঅঙ্গন থে‌কে উল্টো রথযাত্রা বের করা হয়। রথযাত্রা‌টি ‌ শহরের বি‌ভিন্ন ঘু‌রে ফের শ্রীঅঙ্গ‌নে গি‌য়ে শেষ হয়।
সকাল সাড়ে সাতটার দি‌কে শহরের চৌধুরী বাড়ির দুর্গা মন্দির থেকে অপর একটি রথযাত্রা বের করা হয়।
প‌রে বেলা পৌ‌ণে ১১ টার দি‌কে ও‌য়েস্ট অ‌্যান্ড পাড়ার গৌর গোপাল আঙিনা থে‌কে পৃথক রথযাত্রা বের করা হয়।শহ‌রের বি‌ভিন্ন স্থান ঘুরে আবার ওই আ‌ঙিনায় গি‌য়ে শেষ হয়।

এদি‌কে বিকেল চারটার দি‌কে শহরের শোভারামপুর এলাকা থে‌কে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংস্থা ( ইসকন) এর উদ্যোগে উল্টো রথযাত্রা বের করা হয়। প‌রে প্রসাদ বিতরণ করা হয় ‌।
এছাড়া পবিত্র রথযাত্রা উপলক্ষে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের শেষ হ‌য়ে‌ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *