স্থানীয় প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলতায়তনে দুই শিশুর হাতে অ্যাসিসটিভ সামগ্রী তুলে দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরী প্রমুখ উপস্থিত ছিলেন।
