স্থানীয় প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় শেরপুর কর্তৃক আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতা মূলক আলোচনা সভার ধারাবাহিকতায় অদ্য ২৫ মে ২০২৩ ইং তারিখ শেরপুর জেলার সদরে অবস্থিত সাপমারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী প্রসিকিউটর জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী উপ পরিদর্শক জনাব আবু ছোফিয়ান তরফদার অন্যান্য সহকর্মীগণ এবং উল্লেখিত স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকগণ।উক্ত আলোচনা সভায় মাদকের কুফল সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।আলোচনা সভা শেষে ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলীদের মাঝে মাদকের কুফল সম্বলিত স্টিকার ও মনোগ্রামসহ জ্যামিতি বক্স এবং ডিজিটাল স্কেল বিতরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *