মোঃ মোমিন খান,
বগুড়া জেলা প্রতিনিধি
আদমদীঘিতে রুহুল আমিন আকন্দ ওরফে মিঠু (৩৬) নামের এক বিদেশ ফেরত ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার (১২ জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ধনতলা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মহির আকন্দের ছেলে।
স্থানীয়রা জানায়, রুহুল আমিন মিঠু দুই বছর পূর্বে বিভিন্ন মানুষের নিকট ধারদেনা করে বিদেশ যান। সেখানে ভাল কাজ না পেয়ে দেড় মাস পূর্বে বাড়ি ফিরে আসেন। এদিকে ঋণগ্রস্থ্য রুহুল আমিন দেনার টাকা পরিশোধ করতে না পারায় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে। এতে অভিমান করে গত শুক্রবার বিকেল বিদেশ ফেরত রুহুল আমিন মিঠু বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়। তাকে স্বজনরা উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে রাত ৮টায় মারা যায়। পরদিন শনিবার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *