স্থানীয় প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু আজ বাঙালি জাতির উন্নয়নের প্রতীক। এই পদ্মা সেতু দিয়েই শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন যে, বিশ্ব মোড়লের ধার এই বাঙালি জাতি কখনো ধারে নি, কখনো ধারবেও না। পদ্মা সেতু শুধু ্একটি সেতু নয়। প্রতিবাদের ভাষাও।
শনিবার (১৩ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন,পদ্মা সেতু শুধুই একটি সেতু নয়। প্রতিবাদের ভাষাও।
ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন টেপাখোলা লেক উন্নয়নে দুইশ’ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।
মন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই ফরিদপুরবাসীর স্বপ্ন পূরণের রাস্তা সুগম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশ` কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই টেপাখোলা লেককে কেন্দ্র করেই গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন।
এ সময় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য আয়মন আকবর চৌধুরী লাবলু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ (এ কে আজাদ), ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের এমপি ঝর্ণা হাসান, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ প্রমুখ।
