নিজস্ব প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার কার্যক্রম আরো গতিশীল করার জন্য চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
১২ জুলাই শুক্রবার বাড়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে শামীম হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সহায়তা প্রদানকারী সংস্থার আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেন,সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার,যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সহ যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান,উপসাংগঠনিক সচিব রাশেদ আলী,সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচীব অ্যাডভোকেট একরামুল হক,দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম,ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সচিব মঞ্জু।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিতে জিয়াউল হককে সভাপতি ও সেতুকে সাধারণ সম্পাদক এবং মাসুদ রানা টোকনকে সাংগঠনিক সম্পাদক করে বাড়ানি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আলমডাঙ্গা অফিসে জমা দিতে বলা হয়।
