মো:লিংকন আহমেদ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি,দেলুয়াবাড়ি ও গাবগাছি চর সহ বিভিন্ন চরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন বন্ধু মহল মানব কল্যান ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।তারা প্রায় শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার চিড়া,গুড়, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন করেন।
এসময় বন্যায় ঘর বাড়ি ও ফসলি জমি তলিয়ে যাওয়া এক অসহায় নারী আমেনা(৬৫) বলেন প্রায় এ সপ্তাহ ধরে পানি বন্দি হয়ে আছি কিন্তু কোনো প্রতিনিধি আমাদের এখানে আসে নি,তারা আসে শুধু ঘাটের আশে পাশে, এসে ত্রান দিলেও এদিখে আসে না।তিনি আরও বলেন এই খাবার টুকু পাইছি এটাই অনেক তাও দুবেলা খেয়ে পানি খাওয়া যাবে।
এসময় উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন মানব কল্যান সংগঠনের অন্যতম সদস্য মমিনুল ইসলাম,রাসেল,রবিউল,আবু বক্কর,জুবাইর,আব্দুল্লাহ,সাত্তার,রাশেদ,মোনাহার,হাসান সহ আরও অনেকে।তারা বলেন আমরা চাইলেই সবাইকে দিতে পারবো না তবে যতটুকু সামর্থ্য হয়েছে আমরা দিয়েছি।তারা বিভিন্ন সংগঠন ও এলাকার প্রতিনিধিদের এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন। তারা আরও বলেন এরকম মানব সেবা মূলক কাজ এর আগেও করেছি আর আগামিতেও করবো ইনশা আল্লাহ,এমন প্রত্যাশা দিয়েছেন।
