নীলফামারীতে রাস্তা পারাপারের সময় সড়ক দু*র্ঘট*নায় মো. রিফাত হোসেন রাহাত (৯) নাকে এক স্কুল ছাত্র নি*হত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর আড়াই টার দিকে সদর উপজেলার টেক্সটাইল পিলার মোড় এলাকায় এ দু*র্ঘটনা ঘটে। নি*হত স্কুল ছাত্র রিফাত ওই এলাকার আহেদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারী-সৈয়দপুর মেইন রোডের রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা প্রথমে ধাক্কা দেয় এবং পরে সেই অটো তার বুকের উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা মালামালসহ অটো চালককে আটক করেন ও আহত রিফাতকে দ্রুত নীলফামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। তার অল্প সময়ের মধ্যেই সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃ*ত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দু*র্ঘট*নায় স্কুল ছাত্র নিহত হয়েছে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
