জেলা পুলিশ, টাঙ্গাইল এর আয়োজনে আজ ৯ জুলাই ২০২৪ খ্রি. মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালযের কনফারেন্স রুমে টাঙ্গাইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। তিনি টাঙ্গাইল জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রন করা, মাদক উদ্ধার, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানযট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা করতে আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারবৃন্দ, সভাপতি, টাঙ্গাইল প্রেসক্লাব সহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *