স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর ১৮ নং ওয়ার্ড কৃষ্টপুরের বাসিন্দা কাউসার (২৪) কে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ শম্ভুগন্জ থেকে চোরাই ৫ টি মোবাইল সহ হাতে নাতে গ্রেফতার করেছে । পুলিশ জানায় কাউসার একজন পেশাদার মোবাইল চোর। ট্রেনে যাত্রীদের নিকট থেকে এমনকি ট্রেন যাওয়ার সময় যাত্রীদের কে আহত করে মোবাইল ছিনিয়ে নেয়। অবশেষে পুলিশ দীর্ঘ প্রচেষ্টায় ৯ জুলাই ২০২৪ শম্ভুগন্জ এলাকায় অভিনব কায়দায় অভিযান চালিয়ে কাউসার কে গ্রেফতার করতে সক্ষম হয় । এ ব্যাপারে রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
