মোঃ মোমিন খান
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবীতে বিউটি আক্তার রিনা (৩০) নামের গৃহবধুকে আটক রেখে শারীরিক ভাবে মারধর ও মানসিক নির্যাতন মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে বাদিনীকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদিনী বিউটি আক্তার রিনা গত ৭ জুলাই আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বাদিনীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উপ পরিদর্শক হজরত আলীকে নির্দেশ দেন।
উল্লেখ্য ঃ আদমদীঘি উপজেলার কোমারপুর গ্রামের ছামছুর মন্ডলের ছেলে মাসুদ রাব্বী ওরফে পেসতার সাথে রানীনগর উপজেলার কামতা গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিউটি আক্তার রিনার বিয়ে হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। প্রায় ৩ বছর পূর্বে থেকে গৃহবধু বিউটি আক্তার রিনার নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করে তার স্বামী ভাসুর শ^শুর, শ^াশুড়িসহ পরিবারের সদস্যরা শারীরিক ভাবে মারধর ও মানসিক নির্যাতন করে আসছিল। এরজের ধরে গত ৬ মে সকালে বিউটি আক্তার রিনাকে পুনরায় যৌতুকের জন্য চাপ ও শারীরিক ভাবে মারধর ও মানসিক নির্যাতন করে স্বামীগৃহে আটক রাখে। এ ঘটনায় বিউটি আক্তার কৌশলে তার পিত্রালয়ে ফোনে খবর দিলে বিউটি আক্তারের বাবা বেলাল হোসেন ও ভাই বায়েজিদসহ তার স্বজনরা কোমারপুর গ্রামে আসলে বিউটি আক্তারের স্বামী মাসুদ রাব্বী পেসতা ও ভাসুর সানোয়ার হোসেন সানা ওরফে এরশাদসহ স্বামী বাড়ির লোকজন তাদের উপর হামলা করে। এসময় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়ার পর আদমদীঘি থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত গৃহবধু বিউটি আক্তারকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় নির্যাতিত গৃহবধু বিউটি আক্তারের রিনা নিজেই বাদি হয়ে তার স্বামী মাসুদ রাব্বী পেসতা, ভাসুর সানোয়ার হোসেন সানা ওরফে এরাশাদ, শ^শুর ছামছুল মন্ডলসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় গত রোববার (১২ মে) নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ যৌতুক দাবী সংক্রান্ত একটি মামলাটি দায়ের করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *